বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ফরিদপুর র‌্যাব ১০এর অভিযানে ২১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Coder Boss
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৩২ Time View

মো: সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি ॥
মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর দক্ষ ও চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ০১/১০/২০২৫ তারিখ রাতে একের পর এক সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রথম অভিযানটি পরিচালিত হয় মাদারীপুর জেলার শিবচর থানাধীন দওপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজার এলাকায়। রাত অনুমান ০৯.০৫ ঘটিকার সময় চালানো এই অভিযানে প্রায় ৪,৮০,০০০/- (চার লক্ষ আশি হাজার) টাকা মূল্যের ১৬ (ষোল) কেজি গাঁজা উদ্ধারসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। ইব্রাহিম মাতুব্বর (৩৭), পিতা- মোঃ আজগর আলী মাতুব্বর, সাং-বাহারা পশ্চিম পাড়া, ২। জিয়া উদ্দিন খান (৩৫), পিতা- মৃত তফসীর খান, সাং- বাহারা খানপাড়া, উভয় থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ বলে জানা যায়।

এরপর দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় রাত অনুমান ১০.৫৫ ঘটিকায়, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন বাটিকামারী ইউনিয়নের বাহারা মধ্যপাড়া এলাকায়। এ অভিযানে প্রায় ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের ৫ (পাঁচ) কেজি গাঁজা উদ্ধারসহ আরও একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ ইমরান মিয়া (৩৯), পিতা- মৃত আলতাফ হোসেন, সাং- বাহারা মধ্যপাড়া, থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ বলে জানা যায়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদকের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তারা বিভিন্ন উৎস থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জসহ আশপাশের জেলায় সরবরাহ করত। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102