সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা: সুরক্ষিত বাংকারে প্রাণ হারালেন আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক শ্রীপুরে দুই সাংবাদিক সংগঠনের যৌথ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান-হিজবুল্লাহ-হুথির ত্রিমুখী সাঁড়াশি আক্রমণে কোণঠাসা ইসরায়েল: দিশেহারা নেতানিয়াহু ইসরায়েলের সাথে সখ্য না কি ‘বিশ্বাসঘাতকতা’: কেন ইরানের নিশানায় সংযুক্ত আরব আমিরাত? রমজানে নামাজের গুরুত্ব নিয়ে প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকীর অনলাইন আলোচনা সভা আজ জুলাই বিপ্লবের রক্তস্নাত জমিনে ‘হাসিনা টু হাসিনা’ সমীকরণ: গদি রাজনীতিতে কি ফিরছে পুরনো ভূত? বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান

বঙ্গোপসাগরের নিম্নচাপে ঢাকাসহ দেশজুড়ে বৃষ্টি, বাড়তি সতর্কতা জারি

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২৫১ Time View

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ॥
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার (০৩-১০-২০২৫) দিনভর এই বৃষ্টি থাকতে পারে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গভীর নিম্নচাপটি বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে, যার প্রভাব ভারতের বিহার, পশ্চিমবঙ্গ এবং ওড়িশাতেও দেখা যাচ্ছে। আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম আজ সকালে জানান, মূলত এই নিম্নচাপের কারণেই আজ সারা দিন কমবেশি বৃষ্টিপাত হতে পারে এবং রোদের দেখা মেলার সম্ভাবনা কম।

দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির দাপট
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম আরও বলেন, আজ রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টি হবে, যা বিচ্ছিন্নভাবে আগামী অন্তত দুই দিন পর্যন্ত থাকতে পারে।

উল্লেখ্য, সাধারণত ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টি এবং এর বেশি হলে তাকে অতি ভারী বৃষ্টি বলা হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ভোলার মনপুরায়, ৮৪ মিলিমিটার।

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত
গভীর নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর গভীর সাগরে থাকা মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে সাবধানে চলাচল করতে নির্দেশ দিয়েছে।

এদিকে, আজ ভোর ছয়টা থেকে রাজধানীতে ভারী বৃষ্টি শুরু হয় এবং সকাল আটটায় এই প্রতিবেদন লেখার সময়ও বৃষ্টি চলছিল। এই সময়ে ঢাকার আকাশ ঘন মেঘে ঢেকে ছিল। সাধারণত অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত দেশে মৌসুমি বায়ুর প্রভাব বিদ্যমান থাকে এবং এর মধ্যেই মাঝেমধ্যে নিম্নচাপ বা গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। এবারের গভীর নিম্নচাপটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হয়ে প্রাথমিকভাবে উপকূলীয় অঞ্চলে এবং পরবর্তীকালে বাংলাদেশের উত্তরাঞ্চলে তার প্রভাব বিস্তার করেছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102