সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা: সুরক্ষিত বাংকারে প্রাণ হারালেন আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক শ্রীপুরে দুই সাংবাদিক সংগঠনের যৌথ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান-হিজবুল্লাহ-হুথির ত্রিমুখী সাঁড়াশি আক্রমণে কোণঠাসা ইসরায়েল: দিশেহারা নেতানিয়াহু ইসরায়েলের সাথে সখ্য না কি ‘বিশ্বাসঘাতকতা’: কেন ইরানের নিশানায় সংযুক্ত আরব আমিরাত? রমজানে নামাজের গুরুত্ব নিয়ে প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকীর অনলাইন আলোচনা সভা আজ জুলাই বিপ্লবের রক্তস্নাত জমিনে ‘হাসিনা টু হাসিনা’ সমীকরণ: গদি রাজনীতিতে কি ফিরছে পুরনো ভূত? বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান

নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী তাজুল ইসলামের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ Time View

নড়াইল প্রতিনিধি ॥
নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। বুধবার (১ অক্টোবর) রাতে নড়াইল শহরের রূপগঞ্জ বাঁধাঘাট সার্বজনীন কেন্দ্রীয় মন্দির, মাছিমদিয়া, বাহিরডাঙ্গা, মহিষখোলা, নড়াইল চৌরাস্তা, রঘুনাথপুর, ভাটিয়া, দুর্গাপুরসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন-ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুগ্মসম্পাদক হুমায়ুন সিকদার, ইসলামী আন্দোলন মনোনীত নড়াইল পৌর মেয়র প্রার্থী মুফতি কামরুল ইসলাম আনসারী, রূপগঞ্জ বাঁধাঘাট সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরের সভাপতি শিশির বৈরাগী, কার্যকরি সভাপতি অসীম কাপুড়িয়া, সাধারণ সম্পাদক কলেজ শিক্ষক দীপক বোসসহ অনেকে।

নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক-সম্প্রীতির দেশ। সম্প্রীতির দিক থেকে নড়াইল অন্যতম। এখানে হিন্দু-মুসলিম যে যার ধর্ম স্বাধীন ভাবে পালন করেন। এরই অংশ হিসেবে পূজামন্ডপগুলোতে ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দুর্গোৎসব পালিত হচ্ছে। আমরা যেসব মন্ডপে গিয়েছি, পূজা উদযাপন পর্যদের নেতৃবৃন্দ আমাদের সাদরে গ্রহণ করেছেন। আমাদের দলের পক্ষ থেকে নড়াইলসহ সারাদেশে দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে সার্বিক সহযোগিতা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102