শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
হরমুজে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ইরান দেশজুড়ে ৬৫১ শীর্ষ চাঁদাবাজের তালিকা: অর্ধেকই রাজনৈতিক কর্মী শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত অপরাধীর কোনো দল নেই, এদের ব্যাপারে কঠোর হোন: খন্দকার আবু আশফাক বাংলাদেশের ৫৬ তম স্বাধীনতা দিবস: গুগল ডুডলে লাল-সবুজ জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট: অভিবাদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে টোল আদায়ের পথে ইরান: নতুন আইনের প্রস্তুতি গরিমা ও গৌরবের ৫৫ বছর: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত

যশোরে প্রাইম ব্যাংক আয়োজিত মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৪ Time View

প্রেস রিলিজ ॥
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫: যশোরে প্রাইম ব্যাংক পিএলসি. আয়োজিত মানি লন্ডারিং প্রতিরোধ (AML) ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (CFT) বিষয়ক একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের AML & CFT ডিভিশন, দক্ষিণাঞ্চলীয় আঞ্চলিক কার্যালয় ও যশোর শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও CAMLCO মো. জিয়াউর রহমান। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের রিজিওনাল হেড মোস্তফা মাহমুদ।

কর্মসূচিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU)-এর যৌথ পরিচালক ইবনে আহসান কবির রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

দক্ষিণাঞ্চলের মোট ১৬টি শাখা ও উপশাখার শাখা ব্যবস্থাপক (HOB) এবং ব্রাঞ্চ AML কমপ্লায়েন্স অফিসার (BAMLCO) সহ ১৩১ জন অংশগ্রহণকারী প্রশিক্ষণে অংশ নেন।

প্রাইম ব্যাংকের এ উদ্যোগ কার্যকর কমপ্লায়েন্স সংস্কৃতি আরও সুদৃঢ় করা, জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি নিরাপদ ও টেকসই আর্থিক খাত গড়ে তোলার প্রতিশ্রুতির প্রতিফলন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102