রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

কুড়িগ্রামে রাজারহাটে মীর ইসমাইল হোসেন সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি প্রকাশ

Coder Boss
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ Time View

মোঃ আশিকুর সরকার (রাব্বি), নিজস্ব সংবাদদাতা ॥
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মীর ইসমাইল হোসেন সরকারি কলেজ শাখা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে জেলা ছাত্রদল। ২৭/০৯/২০২৫ ইং, রোজ শনিবার, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের পক্ষ থেকে এ কমিটি প্রকাশ করা হয়।

উক্ত কমিটিতে সভাপতি:মোঃ ফরহাদ হোসেন (সোহাগ) ও সাধারণ সম্পাদক: মোঃ নিজামুল ইসলাম (নায়িম) ও উক্ত কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন,রাজারহাট উপজেলা ছাত্রদলের দুর্দিনের কান্ডারী, ত্যাগী ও পরিশ্রমি স্মার্ট ছাত্রনেতা মোঃ সৌরভ ইসলাম।

দীর্ঘদিন পরে উক্ত কমিটি পেয়ে, কলেজ শাখা ছাত্রদলের প্রতিটি ক্ষেত্রে শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার উঠেছে। এবং উক্ত কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন তাদের সকলকে কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

উক্ত কমিটির বিষয়ে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সৌরভ ইসলামের কাছে জানতে চাইলে,তিনি মিডিয়াকে জানান, আমি ছাত্রদলের নিজের জীবনকে কতটুকু উৎসর্গ করতে পেরেছি জানিনা, তবে চেষ্টা করেছি উক্ত কলেজে নিজের সততা সব সময় প্রতিষ্ঠিত করতে। আমি দীর্ঘদিন থেকে ছাত্রদলের উপজেলা শাখায় নিজের পরিশ্রম ও ত্যাগকে অনুশাসন করে রেখেছি মনের ভিতর।

সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সৌরভ ইসলাম বলেন, তোমরা নিজেদের সততা ও নিষ্ঠার সাথে দলের জন্য রাজনীতি করো। রাজনীতির পাশাপাশি লেখাপড়া ঠিকমত চালিয়ে যাও। এবং শেষে সৌরভ ইসলাম, জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতৃবৃন্দের প্রতি তার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102