রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

হাতপাখায় ভোট দিলে দেশ নিরাপদে থাকবে:- মুফতী ফয়জুল করীম

Coder Boss
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ Time View

মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি ॥
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, একদল লুটপাট করে খেয়ে পালিয়েছে, আরেকদল খাওয়া শুরু করেছে৷ অন্যায় কমেনি, শুধু হাত বদল হয়েছে।
দেশে খুন হচ্ছে, কিন্তু বিচার হচ্ছে না। দেশের এই ক্লান্তিলগ্নে হাতপাখায় ভোট দিলে দেশ নিরাপদে থাকবে। মানুষ শান্তিতে ঘুমাতে পারবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুরের সালথা উপজেলা ইসলামী আন্দোলন এর আয়োজনে সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, আজ আমরা সবাই সামিল হয়েছি দেশে ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য। আলেম সমাজ রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের মানুষ দুর্নীতি মুক্ত হতে পারবে। থাকবে না কোন বৈষম্য, শিক্ষা-স্বাস্থ্য বাসস্থান সবার জন্য সমানভাবে নিশ্চিত করা হবে।

তিনি বলেন, দেশে ক্ষমতা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আসামি উপস্থিত ব্যতীত সাজা মওকুফ হয়, এ রকম কোনো আইন কখনো শুনিনি। এটা আদালত নয়, এটা ন্যায়বিচার নয়।
আমরা সবাই মিলে মিশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই।

ফরিদপুর-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হাফেজ মুহাম্মাদ মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতী মোস্তফা কামাল ফরিদপুরী,

ফরিদপুর-২ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা শাহ মুহাম্মাদ জামাল উদ্দিন, সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, মুফতী ইমরান হোসাইন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সালথা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102