শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
হরমুজে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ইরান দেশজুড়ে ৬৫১ শীর্ষ চাঁদাবাজের তালিকা: অর্ধেকই রাজনৈতিক কর্মী শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত অপরাধীর কোনো দল নেই, এদের ব্যাপারে কঠোর হোন: খন্দকার আবু আশফাক বাংলাদেশের ৫৬ তম স্বাধীনতা দিবস: গুগল ডুডলে লাল-সবুজ জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট: অভিবাদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে টোল আদায়ের পথে ইরান: নতুন আইনের প্রস্তুতি গরিমা ও গৌরবের ৫৫ বছর: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত

বাংলাদেশের আসছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পরিচালক

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ Time View

প্রেস বিজ্ঞপ্তি ॥
বাংলাদেশের আসছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পরিচালক (কূটনৈতিক ও ফাইন্যান্স) এবং দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার খান।

জাতিসংঘের আওতাভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পরিচালক (কূটনৈতিক ও ফাইন্যান্স) এবং দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশি বংশোদ্ভূত গোলাম সরোয়ার খান আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ডেনমার্ক থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।

আগত মেহমানকে বিমানবন্দরে স্বাগত জানাবেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু, অ্যাম্বাসেডর প্রফেসর ড. মিজানুর রহমান, অ্যাম্বাসেডর প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, আইন সহায়তা সেলের প্রধান আইনজ্ঞ মোঃ আব্দুল মোমেন চৌধুরী, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ স ম রাগীব আহসান মুন্না, সদস্য সৈয়দ মুহাম্মদ আইয়ুব আলী, সদস্য তারিকুল ইসলাম ফয়সাল প্রমুখ।

গোলাম সরোয়ার খান আগামী ২৮ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। অবস্থানকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম ও শহীদ মীর মুগ্ধসহ শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবেন এবং আন্দোলনে যাঁরা পঙ্গুত্ব বরণ করছেন তাঁদের সাথে দেখা করবেন। এছাড়াও তিনি ৭ দিনের সফরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেও যাবেন। সর্বোপরি দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতির রিপোর্ট সংগ্রহ করে তিনি জাতিসংঘে পেশ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102