বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

নাগরিক পার্টির প্রতিনিধি দলের জাপান সফর: প্রবাসী কমিউনিটির সঙ্গে বৈঠক ও রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ Time View

অনলাইন ডেস্ক॥
টোকিও, জাপান: জাপানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় এবং গুরুত্বপূর্ণ বৈঠক করার উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল জাপান পৌঁছেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৬টা ৩০ মিনিটে প্রতিনিধি দলটি টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা তাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য মাহাবুব আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, প্রতিনিধি দলটি বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে যাত্রা করে।

এনসিপির এই প্রতিনিধি দলে রয়েছেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম।

সফরকালে প্রতিনিধি দলটি জাপানের দুটি প্রধান শহর – টোকিও এবং ওসাকায় – প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও এনসিপির স্থানীয় সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবে। একই সাথে, তারা জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। এই বৈঠকে প্রবাসীদের বিভিন্ন সমস্যা এবং জাপানে তাদের উজ্জ্বল সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102