বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন চলাকালীন শিক্ষিকার আকস্মিক মৃত্যু

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ Time View

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা ॥
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা চলাকালীন সময়েই এক শিক্ষিকার আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ভোটগ্রহণের দায়িত্ব পালন করতে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে হাসপাতালেই তার মৃত্যু হয়।

মৃত শিক্ষিকার নাম জান্নাতুল ফেরদৌস, তিনি চারুকলা বিভাগের একজন সহকারী অধ্যাপক ছিলেন। ভোটগ্রহণ চলাকালীন পোলিং এজেন্টের দায়িত্ব পালন করছিলেন তিনি।

জানা গেছে, সকালে জাবির সিনেট ভবনে দায়িত্ব পালনের জন্য আসার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে নিকটস্থ এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১,৮৯৭ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের জন্য ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে বামপন্থী, ছাত্রদল, শিবির ও স্বতন্ত্রসহ মোট ৮টি প্যানেল অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102