রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

কাতারে ইসরাইলি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো মুভমেন্ট ফর প্যালেস্টাইন বাংলাদেশ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ Time View

প্রেস বিজ্ঞপ্তি ॥
বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুভমেন্ট ফর প্যালেস্টাইন বাংলাদেশ এর প্রধান সমন্বয়কারী মোঃ হারুন অর রশিদ খান বলেন, আমরা গতকাল ইসরায়েল যুদ্ধবিমান দিয়ে বর্বর হামলা চালিয়ে কাতারের দোহাতে ৫ জন নিরীহ মানুষকে হত্যা ও ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং আহত ও নিহতদের প্রতি গভির শোক প্রকাশ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি।

তিনি আরো বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, এই হামলা আন্তর্জাতিক আইন, কাতারের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক নিয়মনীতি, জাতিসংঘ সনদসহ মানবাধিকারেরও চরম লংঘন। এই নৃশংস হামলা শুধু কাতারের ভৌগোলিক অখণ্ডতার ওপর আগ্রাসন নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্বকে ধ্বংস করার নগ্ন চেষ্টা। আমরা জোর দাবি করছি-জাতিসংঘ অবিলম্বে জরুরি বৈঠক ডেকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন ও কাতারের সার্বভৌমত্ব রক্ষা এবং হামলায় নিহত ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত করা হোক। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের এই আগ্রাসনমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুক।

মুভমেন্ট ফর প্যালেস্টাইন বাংলাদেশ এর প্রধান সমন্বয়কারী বলেন, আমরা বিশ্বাস করি, কোনো রাষ্ট্রই আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে নয়। ইসরায়েলের এই অন্যায় ও আগ্রাসন বন্ধ এবং অবিলম্বে ফিলিস্তিনকে মুক্ত করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102