বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

Coder Boss
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ Time View

এম রায়হান উদ্দিন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি ॥
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাধীন লেলাং ইউনিয়নে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় মো. বখতিয়ার উদ্দিন মঞ্জু নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা থেকে রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত খিরাম আর্মি ক্যাম্পের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিএ-৯০০১ মেজর সাইফুর রহমান তুর্জো।

টুআইসি হিসেবে দায়িত্বে ছিলেন বিএ-১০৫৭২ ক্যাপ্টেন মো. ইফতেখার আলম ভূঁইয়া এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিজেও-৫২৬৪১ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আতিকুর রহমান। অভিযানে ২০ জন সেনাসদস্য অংশগ্রহণ করেন।

এসময় মো. সেলিমের বাড়িতে তল্লাশি চালানো হলেও কিছু পাওয়া যায়নি। তবে বখতিয়ার উদ্দিন মঞ্জুর বাড়ি থেকে একটি চায়না পিস্তল, ১৯৯ রাউন্ড পয়েন্ট টু টু অ্যামো, ৫ রাউন্ড গুলি ও একটি এফসিসি, একটি পয়েন্ট টু টু অস্ত্র, ২টি ব্লাঙ্ক কার্তুজ, ১৩টি মোবাইল ফোন, ২টি পাসপোর্ট, ১টি পেনড্রাইভ, ২টি মদের বোতল, ৩টি চাকু, একটি চেইন, একটি রাবার স্টিক, ২টি ডকার এবং ২টি সিম কার্ড উদ্ধার করা হয়।
আটক বখতিয়ার উদ্দিন মঞ্জুকে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদিসহ ফটিকছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সেনা সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102