বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ঢাবির ভোটকেন্দ্রে মোবাইল, ব্যাগসহ যেসব জিনিস বহনে নিষেধাজ্ঞা

Coder Boss
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ Time View

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ॥
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন আগামীকাল (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে ভোটগ্রহণের সময় ভোটারদের জন্য কিছু বিশেষ নির্দেশনা জারি করেছে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়।

ভোটকেন্দ্রের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কর্তৃপক্ষ কিছু জরুরি পদক্ষেপ নিয়েছে। ভোটারদের ভোটকেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস, ব্যাগ, পানির বোতল ও তরল জাতীয় কোনো পদার্থ নিয়ে প্রবেশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানানো হয়েছে, নির্বাচনের জন্য মোট ৮১০টি বুথ নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া কোনো ধরনের বাধা ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102