বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

‘আমি আওয়ামী লীগের নই, বিএনপির নেতা’: ফরিদপুরে সংবাদ সম্মেলন করলেন নুরু মাতুব্বর

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ Time View

মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি ॥
ফরিদপুরের সালথা উপজেলার আড়ুয়াকান্দী গ্রামের বাসিন্দা নুরু মাতুব্বর নিজেকে আওয়ামী লীগের নেতা হিসেবে প্রচারিত খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে তিনি মাদ্রাসা গট্টি মোড়ে এক সংবাদ সম্মেলনে নিজেকে একজন বিএনপি নেতা হিসেবে দাবি করেন। তিনি বলেন, একটি কুচক্রী মহল তাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে এমন মিথ্যা খবর ছড়াচ্ছে।

সংবাদ সম্মেলনে নুরু মাতুব্বর বলেন, তিনি ২০১৫ সাল পর্যন্ত গট্টি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে তার ওপর নানা চাপ আসে, যার ফলে তাকে অনেক হামলা ও মামলার শিকার হতে হয়। তিনি আরও জানান, আওয়ামী লীগের দায়ের করা মিথ্যা মামলায় তাকে জেলও খাটতে হয়েছে। এসব চাপের মুখে তিনি তাদের ‘গ্রাম্য দলে’ মিশতে বাধ্য হয়েছিলেন, কিন্তু কখনোই তিনি মনেপ্রাণে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হননি।

নুরু মাতুব্বর বলেন, তিনি সাবেক মন্ত্রী ও বিএনপির প্রয়াত নেতা কে এম ওবায়দুর রহমানের একজন বিশ্বস্ত কর্মী ছিলেন। ওবায়দুর রহমান তার বাড়িতে অনেকবার এসেছেন এবং তার মায়ের হাতের পিঠাপুলিও খেয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, কিছু মানুষ তাকে আওয়ামী লীগের নেতা বানিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রচার করে তার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তিনি এই গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এর বিচার দাবি করেন।

নুরু মাতুব্বর স্পষ্ট করে বলেন, তার নাম আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই। যদি তার অজান্তে কোনো কমিটিতে তার নাম থেকে থাকে, তাহলে তিনি আজ থেকে তা প্রত্যাহার করে নিচ্ছেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি কর্মী নুর আলম, ইউনুস মোল্লা, সাবান খান, ইসহাক মাতুব্বর, সায়েদ মীর, আফতার খান, শুকুর খান, পাঞ্জু মাতুব্বর সহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102