বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

নদী রক্ষায় কঠোর পদক্ষেপ: হালদা থেকে বালু উত্তোলনে অভিযান

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ Time View

এম রায়হান উদ্দিন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি ॥
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের জুগনিঘাটা ব্রিজ সংলগ্ন হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

২ সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ফটিকছড়ি থানা পুলিশের একটি টিম, আনসার বাহিনী ও স্থানীয় এলাকাবাসী। এসময় প্রায় ৩০০ (তিনশত) ঘনফুট বালু জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট অবৈধভাবে হালদা নদীর বেড়িবাঁধের সিসি ব্লকের পাশ থেকে বালু উত্তোলন করে আসছে। এর ফলে কৃষিজমি, বসতভিটা ও নদীর পাড় ভেঙে হালদা নদী ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে।

অভিযান পরিচালনার জন্য এলাকাবাসী প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম নিয়মিত হলে হালদা নদী রক্ষা পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102