বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

সালথায় বটগাছ প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণ

Coder Boss
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১০৪ Time View

মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি ॥
ফরিদপুর -২ (সালথা-নগরকান্দা) সংসদীয় আসনের সালথায় বটগাছ প্রতীকের জন্য ভোট চেয়ে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন এর কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন বকুল মিয়া। শনিবার (৩০আগস্ট) দিনব্যাপী স্থানীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করেন তিনি।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন, মাওলানা আনিছুর রহমান, মাওলানা মুফতি ইব্রাহিম, হাফেজ মাওলানা জুবায়ের হাসান, মাওলানা এনায়েত হোসেন, নুরুল আবেদীন মুফতি আবুল হাসান, ফজলুল হক, মৌলবি আকুব্বর মিদ্দিন প্রমুখ।

গণসংযোগকালে তিনি বলেন, আমি এ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন বকুল মিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলন এর মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করিবো ইনশাল্লাহ্। ধর্মীয় ও আধুনিক শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রী অর্জন শেষে দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক কর্মকান্ডে ও একজন আইনজীবী হিসেবে নানা সামাজিক কর্মকান্ডে আমি আপনাদের পাশে রয়েছি। মাটি ও মানুষের প্রতি ভালোবাসার দায়বদ্ধতা থেকেই এবারের নির্বাচনে আমার অংশ নেয়া।

হযরত হাফেজ্বী হুজুর (রহ.) এর প্রতিষ্ঠিত বাংলাদেশ আন্দোলন ও তার বটগাছ মার্কা এদেশের গণ মানুষের আশা-আকাঙ্ক্ষা ও ও ভালবাসার প্রতীক। তাই এলাকার উন্নয়ন ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার উদ্দেশ্যে আমি বটগাছ মার্কায় আপনাদের ভাই ও দোয়া চাই। বটগাছ যেভাবে তার বিশাল ছায়া ও মমতা দিয়ে সকলকেই আপন করে, তেমনিভাবে আমি দল-মত, জাত-ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সকলকেই আপন কের সকলের ইহ-পারলৌকিক কল্যানে নিজেকে বিলিয়ে দিতে চাই। জয় হোক সত্য ও সুন্দরের।

তিনি আরও বলেন, আমি যদি আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারি তাহলে সালথা ও নগরকান্দায় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব। যুবকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা গড়ে তুলব। এছাড়াও জনসাধারণের জন্য বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102