বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ভোলাহাটে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত!

Coder Boss
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৮৭ Time View

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ॥
“খেলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সোমবার (২৫ আগষ্ট ২০২৫) বিকেল ৩টায় পাবলিক ফুটবল মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার (ভারপ্রাপ্ত) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, এলজিইডি ইঞ্জিনিয়ার মোঃ আহরাম আলী, ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু, প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম, আরডিও মোঃ সবুজ আলী।

খেলার প্রারম্ভে কুরআন তেলাওয়াত শেষে স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, আম ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজসহ সুধীজনেরা।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ১নং ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ-১ ও ৩নং দলদলী ইউনিয়ন পরিষদ-১ ফুটবল দল। দু’দলের খেলায় ভোলাহাট ইউনিয়ন পরিষদ ফুটবল দল ১-০ গোলে দলদলী ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে।

ছবিক্যাপশনঃ ভোলাহাটে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’২৫ খেলার উদ্বোধনী খেলায় উপস্থিত প্রধান অতিথি বক্তব্য রাখছেন। পাশে-বিশেষ ও অন্যান্য অতিথিসুধীজনদের দৃশ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102