বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

হাটহাজারীতে হালদায় ইঞ্জিনচালিত বোট ও অবৈধ বালু পরিবহনে মোবাইল কোর্ট জরিমানা ১ লাখ টাকা

Coder Boss
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৫৯ Time View

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা।
চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদীতে ইঞ্জিন চালিত বোট ও অননুমোদিত বালু পরিবহনের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ আগস্ট) রামদাস হাট, মুন্সীর ঘাট ও মদুনাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অমান্য করে হালদা নদীতে ইঞ্জিনচালিত বোট চালানো ও বালু পরিবহনের অপরাধে মো. বাবলু (পিতা: আলমগীর মিস্ত্রি) নামে একজনকে অভিযুক্ত করা হয়। এসময় আদালত তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে।

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী উপস্থিত ছিলেন। এছাড়া নৌ পুলিশের এএসআই মো. রমজান আলী এবং হালদা পাহাড়াদার আলমগীর, আদিল ও আয়ুব সহযোগিতা করেন।

হালদা নদীকে রক্ষা করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102