বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

হাটহাজারী বাইতুশ শরফ আদর্শ দাখিল মাদ্রাসার সভাপতির দায়িত্বে অধ্যাপক শোয়াইব, জামায়াতের অভিনন্দন

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৪০ Time View

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা ॥
চট্টগ্রামের হাটহাজারী থানাধীন এনায়েতপুর বাইতুশ শরফ আদর্শ দাখিল মাদ্রাসার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। গত ২১ আগস্ট প্রকাশিত প্রজ্ঞাপনে অধ্যাপক মোহাম্মদ শোয়াইব চৌধুরীকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ ধারার আলোকে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন—
ফরিদুল আলম (সুপার) : সদস্য সচিব
আব্দুল ছবুর তালুকদার : সাধারণ শিক্ষক সদস্য
মোঃ শফি : অভিভাবক সদস্য

সভাপতি মনোনীত হওয়ার পর অধ্যাপক শোয়াইব চৌধুরী বলেন, “এটি আমার জন্য অত্যন্ত গৌরবের বিষয়। মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে আমি সবার সহযোগিতা কামনা করি। সর্বোপরি, আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই সফল করা সম্ভব নয়।”

এদিকে হাটহাজারী উপজেলা জামায়াতে ইসলামী এক বিবৃতিতে তাঁকে অভিনন্দন জানিয়ে বলেছে,
“অধ্যাপক শোয়াইব চৌধুরী একজন যোগ্য ও সৎ ব্যক্তিত্ব। তাঁর নেতৃত্বে বাইতুশ শরফ মাদ্রাসা শিক্ষাক্ষেত্রে আরও অগ্রগতি অর্জন করবে বলে আমরা বিশ্বাস করি।”

শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীরাও নতুন এডহক কমিটিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, সভাপতির নেতৃত্বে মাদ্রাসার শিক্ষা পরিবেশ আরও উন্নত ও সমৃদ্ধ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102