বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ফটিকছড়িতে ছৈয়দ মুজিবুল বশর মাইজভাণ্ডার খোশরোজ শরীফ সম্পন্ন

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১২৮ Time View

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি প্রতিনিধি॥
চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডারে গাউছিয়া রহমান মঞ্জিলের শাজ্জাদানশীন হযরত শাহসুফী আলহাজ্ব মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল-হাচানী আল-মাইজভাণ্ডারীর চার দিনব্যাপী পবিত্র খোশরোজ শরীফ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ১৯ আগস্ট থেকে শুরু হয়ে গত শুক্রবার (২২ আগস্ট) রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। খোশরোজ শরীফ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ছিল দরবার শরীফে রওজা গোসল ও গিলাপ ছড়ানো, খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, জিকির-আজগার ও আলোচনা সভা।

এ মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ভক্ত-অনুরাগীর ঢল নামে। সমাপনী দিনে শাজ্জাদানশীনের আগমনে দরবার শরীফের শাহী ময়দান লোকসমুদ্রে পরিণত হয়।
মাহফিলে তকরির পেশ করতে গিয়ে শাজ্জাদানশীন বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তাঁর একত্ববাদে বিশ্বাস করার জন্য।

আই গাউছুল আজম হযরত আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী ও হযরত মাওলানা ছৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারী কেবলার কাছ থেকে আমরা কোরআন-সুন্নাহর আলোকে ত্বরিকায়ে মাইজভাণ্ডারীয়া পেয়েছি। কোরআন-সুন্নাহর মধ্যেই ত্বরিকার মূল নিহিত। অলি-আউলিয়াগণ ইসলামের খেদমতে সব ধরনের ভয়-ভীতি থেকে মুক্ত ছিলেন।

মাহফিল শেষে বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন শাজ্জাদানশীন হযরত শাহসুফী আলহাজ্ব মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল-হাচানী আল-মাইজভাণ্ডারী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102