বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

হালদা পাড়ের প্রবীণ ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর পেলেন জাতীয় মৎস্য পদক ২০২৫

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৪৩ Time View

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা ॥
প্রান্তিক চাষি ও অনগ্রসর জনগোষ্ঠীর মৎস্য সম্পদ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় মৎস্য পদক ২০২৫ অর্জন করেছেন হালদা নদীর প্রবীণ ডিম সংগ্রহকারী জনাব কামাল উদ্দিন সওদাগর।

১৮ আগস্ট, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস কামাল উদ্দিন সওদাগরের হাতে পদক ও সনদ তুলে দেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, সচিব (রুটিন দায়িত্ব) মোঃ তোফাজ্জেল হোসেন এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুর রউফ উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য পদক প্রাপ্তির পর কামাল উদ্দিন সওদাগরকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান, হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর ও গ্রামীণ ব্যাংকের পরিচালক ড. মো. মনজুরুল কিবরীয়া। এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন হালদা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন, নদী পরিব্রাজক দল চট্টগ্রাম জেলা শাখার সভাপতি এস এম খোরশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল হক, হালদা ডিম সংগ্রহকারী সমবায় সমিতি এবং বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ।

স্থানীয়ভাবে কামাল উদ্দিন সওদাগরের এ অর্জনকে হালদা নদীর ডিম সংগ্রহকারী সম্প্রদায়ের সম্মিলিত সাফল্য হিসেবে দেখছেন গবেষক ও পরিবেশকর্মীরা। তাঁদের মতে, হালদা নদীকে ঘিরে রুই জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন প্রক্রিয়া টিকিয়ে রাখতে এই সম্প্রদায়ের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও ঝুঁকি নেওয়ার মানসিকতা অনন্য উদাহরণ।

পদক প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কামাল উদ্দিন সওদাগর বলেন—
“এই পুরস্কার শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, হালদার প্রতিটি ডিম সংগ্রহকারী ভাইয়েরই সম্মিলিত স্বীকৃতি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102