বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

সাতক্ষীরায় শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করে বাজারে ঘোরানোর অভিযোগ, আটক ১

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৫৯ Time View

সাতক্ষীরা প্রতিনিধি ॥
সাতক্ষীরা সদর উপজেলার বলী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে মারধর করে বাজারে ঘোরানোর অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে। গত রোববার (১৭ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষক শফিকুর রহমান এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আজাহারুজ্জামান জানান, এক ছাত্রীকে আলাদাভাবে পড়ানোর অভিযোগ এনে কয়েকজন বিএনপি নেতা-কর্মী তার অফিসের মধ্যে শিক্ষক শফিকুর রহমানকে মারধর করেন। এরপর ১০-১২ জন মিলে তাকে টেনে বের করে বেধড়ক পিটিয়ে বাজারের মধ্যে ঘোরানো হয়। একপর্যায়ে শিক্ষককে স্থানীয় ইউনিয়ন পরিষদে আটকে রাখা হলে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা গিয়ে তাকে উদ্ধার করে বিদ্যালয়ে ফিরিয়ে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে অবগত করা হয়েছে।

শিক্ষক শফিকুর রহমান তার অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের সদস্য শহিনুর রহমান, মো. কামরুজ্জামান, রবিউল ইসলাম, ইউপি বিএনপির সাবেক সভাপতি সেলিম আক্তার, বিএনপি কর্মী আব্দুল গনি, ইউপি সদস্য আব্দুর রইচ, ইসলাম কবিরাজ, বলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করেছেন।

এ বিষয়ে বলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম আক্তার বলেন, এটি স্থানীয় কয়েকজনের সঙ্গে শিক্ষকের ধাক্কাধাক্কির ঘটনা। তিনি ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা অস্বীকার করেন এবং শিক্ষকের বিরুদ্ধে এর আগেও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল বলে দাবি করেন।

একই কথা বলেন বলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান। তিনি জানান, শিক্ষকের বিরুদ্ধে নতুন করে অভিযোগ পাওয়ার পর তিনি ও স্থানীয় কয়েকজন বিদ্যালয়ে গেলে উত্তেজিত জনতা শিক্ষককে টেনে বের করে। এ সময় তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেননি।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, শিক্ষক শফিকুর রহমানের অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয়ের সভাপতি ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ জানান, তিনি উভয় পক্ষকে ডেকে বিষয়টি শুনেছেন এবং শিক্ষককে মামলা করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি, শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102