বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

“ফরিদপুরের মধুখালী থানায় ‌ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৫৯ Time View

মো: সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুর জেলার মধুখালী থানায় মাদক, জুয়া, চুরি, ছিনতাই, সন্ত্রাস কিশোরগ্যাং, সাইবার অপরাধ, গুজব, ইভটিজিং বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকল্পে মধুখালী থানা পুলিশের আয়োজনে “ওপেন হাউজ ডে” ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সকাল ১০:০০ ঘটিকায় মধুখালী থানা প্রাঙ্গনে আয়োজিত “ওপেন হাউজ ডে” ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার ফরিদপুর ,এবং উক্ত সভার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এস এম নুরুজ্জামান, অফিসার ইনচার্জ, মধুখালী থানা, ফরিদপুর।

সভার শুরুতে পুলিশ সুপার থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

পরবর্তীতে পুলিশ সুপার তাঁর বক্তব্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ সহ সমাজিক অপরাধ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে উপস্থিত সকলকে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন এবং উম্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয় দ্রুত সময়ে মধ্যেই বাস্তবায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রমে স্বস্ব অবস্থান থেকে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এসময় মধুখালী থানার সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ “ওপেন হাউজ ডে” ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জনসাধারণ, সুধীজন, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষকবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ ইলেকট্রনিক মিডিয়ার সহ সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102