রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
‘বাংলাদেশ টাইমস’ অফিস ঘেরাও: সাংবাদিকদের সেনা ক্যাম্পে নেওয়ার অভিযোগ জিয়াউর রহমানের ভুলের পুনরাবৃত্তি করছেন তারেক রহমান: আসিফ মাহমুদ থাইল্যান্ডে আজ সাধারণ নির্বাচন ও সংবিধান নিয়ে গণভোট আজ থেকে হজের ভিসা শুরু: ২০ মার্চের মধ্যে আবেদনের নির্দেশনা নির্বাচনী প্রস্তুতিতে সন্তোষ প্রধান উপদেষ্টার: ‘আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল’ মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের

নির্বাচনের রোডম্যাপ আসছে আগামী সপ্তাহে

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১২৬ Time View

অনলাইন ডেস্ক, ঢাকা ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগামী সপ্তাহেই বিস্তারিত রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসন্ন নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে কমিশনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। রোডম্যাপে ভোটের তারিখ, সম্ভাব্য তফসিল এবং নির্বাচন পরিচালনার বিস্তারিত পদ্ধতি তুলে ধরা হবে। তবে রোডম্যাপের চূড়ান্ত রূপরেখা এবং তাতে কী কী বিষয় থাকছে, সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

এছাড়াও, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিয়ে এখনো আলোচনা চলছে। এই পদ্ধতিটি চূড়ান্ত করতে আরও পর্যালোচনা প্রয়োজন বলে উল্লেখ করেন ইসি সচিব।

নির্বাচন পর্যবেক্ষণের জন্য এরই মধ্যে মোট ৩১৮টি আবেদন জমা পড়েছে। আবেদনগুলো বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানান আখতার আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102