রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

গ্রাহকের ৫৮ কোটি টাকা আত্মসাৎ: আহমেদীয়া সমবায়ের ৫০ কোটি টাকার ভবন ক্রোক

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৯১ Time View

নিজস্ব প্রতিবেদক ॥
গ্রাহকের আমানত আত্মসাতের অভিযোগে আহমেদীয়া ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড-এর প্রায় ৫০ কোটি টাকা মূল্যের একটি বাণিজ্যিক ভবন ক্রোক করেছে সিআইডি। ঢাকার কাফরুল এলাকায় অবস্থিত ১০ তলা এই ভবনটির নাম ‘ইউরো স্টার টাওয়ার’। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান মঙ্গলবার (১২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন।

সিআইডি জানায়, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ অধিক মুনাফার লোভ দেখিয়ে প্রায় ১০০০ থেকে ১১০০ গ্রাহকের কাছ থেকে ৫৮ কোটি ৩৪ লাখ ৬৭ হাজার টাকা সংগ্রহ করেন। অথচ নিয়ম অনুযায়ী, এই সমবায় সমিতির শুধু সদস্যদের মধ্যেই ঋণ ও সঞ্চয় কার্যক্রম চালানোর কথা ছিল। প্রতিষ্ঠার সময় ২০ জন সদস্য নিয়ে শুরু হলেও ২০১৮ সালের অডিট রিপোর্টে দেখা যায়, এই সংখ্যা ২১ জন।

সংগৃহীত এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে মনির আহমেদ নিজের নামে বিভিন্ন স্থাবর সম্পত্তি কেনেন। তদন্তের এক পর্যায়ে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট কাফরুল এলাকায় এই বাণিজ্যিক ভবনটির সন্ধান পায়। এরপর তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ গত ১৬ জুলাই ভবনটি ক্রোকের নির্দেশ দেন। এই ঘটনায় মনির আহমেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে ডিএমপির কাফরুল থানায় একটি মামলাও করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102