বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
হরমুজ প্রণালীতে টোল আদায়ের পথে ইরান: নতুন আইনের প্রস্তুতি গরিমা ও গৌরবের ৫৫ বছর: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে: ২৩ প্রাণহানি মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান

বন্দর ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসায় ক্ষোভ প্রকাশ করেছে ৫ দলীয় বাম জোট

Coder Boss
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৪০ Time View

সংবাদ বিজ্ঞপ্তি ॥
৫ দলীয় বাম জোট নেতৃবৃন্দ চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়া সিদ্ধান্ত বাতিল না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক বিধান দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সভাপতি এম এ সামাদ, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান, সোস্যালিস্ট পার্টি সভাপতি শাহীন আহমেদ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)সভাপতি তালেবুল ইসলাম ও সমতা পার্টি সভাপতি শামছুল হক এক যুক্ত বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশী কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার বিরুদ্ধে দেশের মানুষের আন্দোলন, বিরোধিতা সত্ত্বেও সরকার এই পথ থেকে সরে না আসায় এবং বিদেশি কোম্পানিকে ডিসেম্বরে ইজারা দেওয়ার খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করে, দেশের সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় আন্দোলন অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

নেতৃবৃন্দ উল্লেখ করেন, আমরা আশা করেছিলাম জনমতের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকার বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার বন্দর ইজারা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল তা থেকে সরে আসবে। কিন্তু সরকার জনগণের মতামত উপেক্ষা করে বন্দর বিদেশী কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ইজারা দেওয়া সিদ্ধান্ত থেকে সরে না আসলে দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে সরকার পতনের বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102