রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
আজ থেকে হজের ভিসা শুরু: ২০ মার্চের মধ্যে আবেদনের নির্দেশনা নির্বাচনী প্রস্তুতিতে সন্তোষ প্রধান উপদেষ্টার: ‘আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল’ মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

অবাধ নির্বাচনের পরিবেশ নেই, জনগণের লড়াই চালিয়ে যেতে হবে: ফরহাদ মজহার

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১১৪ Time View

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ॥
বাংলাদেশে বর্তমানে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মতো কোনো পরিবেশ নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের অভাব থাকায় এই পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। তিনি বলেছেন, সরকারের অনেক অর্জন থাকলেও রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠায় সরকার ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে ‘জুলাই ঘোষণাপত্রে বঞ্চনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের একটি রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে ষড়যন্ত্রের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিকভাবে অগ্রসর হতে হবে এবং জনগণের অভিপ্রায় বুঝতে হবে। শালীনতা বজায় না রেখে অশ্লীল তর্কে জড়িয়ে পড়া অনাকাঙ্ক্ষিত।

ফরহাদ মজহার বলেন, শেখ হাসিনার রেখে যাওয়া সংবিধানের অধীনে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। আমলা কেনা-বেচার মাধ্যমে নির্বাচনী বৈতরণী পার হওয়ার পুরোনো কৌশলও জনগণ আর গ্রহণ করবে না। তিনি বলেন, সরকার বারবার জনগণকে প্রতারিত করছে। গণ-সার্বভৌমত্ব কায়েম না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তরুণরাই আপনাদের মুক্তি দিয়েছে, তাই তরুণদের বিরুদ্ধে দলকে লেলিয়ে দেবেন না।

গণশক্তি সভার সভাপতি সাংবাদিক সাদেক রহমানের সভাপতিত্বে ও প্রফেসর ড. দেওয়ান সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এটিএম জিয়াউল হাসান, গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, সাবেক সচিব কাসেম মাসুদ, কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক, লে. কর্নেল (অব.) ফেরদৌস আজিজ, মেজর (অব.) রেজাউল হান্নান শাহীন, গণমুক্তি জোটের মহাসচিব আখতার হোসেনসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102