শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
হরমুজে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ইরান দেশজুড়ে ৬৫১ শীর্ষ চাঁদাবাজের তালিকা: অর্ধেকই রাজনৈতিক কর্মী শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত অপরাধীর কোনো দল নেই, এদের ব্যাপারে কঠোর হোন: খন্দকার আবু আশফাক বাংলাদেশের ৫৬ তম স্বাধীনতা দিবস: গুগল ডুডলে লাল-সবুজ জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট: অভিবাদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে টোল আদায়ের পথে ইরান: নতুন আইনের প্রস্তুতি গরিমা ও গৌরবের ৫৫ বছর: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত

নতুন এসিল্যান্ড হিসেবে ধামরাইয়ে রিদওয়ান আহমেদ রাফির যোগদান

Coder Boss
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৬১ Time View

বিশেষ প্রতিনিধি, ধামরাই, ঢাকা॥
ঢাকার ধামরাই উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন রিদওয়ান আহমেদ রাফি। সোমবার (১১ আগস্ট) দুপুরে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুন আহমেদ অনিক তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রিদওয়ান আহমেদ রাফিকে এই পদে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একই পদে কর্মরত ছিলেন। নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

ভৈরবে কর্মরত থাকাকালীন তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে আলোচিত হয়েছেন। এর মধ্যে রয়েছে:

পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা এবং পলিথিন জব্দ।

পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীদের জরিমানা।

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।

ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি সৃষ্টিকারী ভেজাল ও পচা খাদ্য বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন তিনি। আশা করা যায়, তার পূর্ববর্তী কর্মজীবনের অভিজ্ঞতা ধামরাইয়ে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102