বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে: ২৩ প্রাণহানি মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর

প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক

Coder Boss
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৬৮ Time View

প্রেস বিজ্ঞপ্তি ॥
প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান গত ২ আগস্ট ২০২৫ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সংগঠকদের মধ্যে একজন। সারাজীবন শ্রমজীবী মানুষের স্বার্থে কাজ করে গেছেন।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ লোড-আনলোড শ্রমিক কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ অটো রাইস মিল ও চাতাল শ্রমিক কর্মচারী ফেডারেশন গভীর শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।

প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানের মৃত্যুতে বাংলাদেশের শ্রমিক শ্রেণী ৭১’র রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সৎ, নিষ্ঠাবান ও ত্যাগী মানুষকে হারালো। শ্রমিক নেতা মোহাম্মদ বজলুর রহমান বাবলু ফেডারেশনগুলোর পক্ষ থেকে আবুল হাসানের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102