শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
হরমুজে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ইরান দেশজুড়ে ৬৫১ শীর্ষ চাঁদাবাজের তালিকা: অর্ধেকই রাজনৈতিক কর্মী শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত অপরাধীর কোনো দল নেই, এদের ব্যাপারে কঠোর হোন: খন্দকার আবু আশফাক বাংলাদেশের ৫৬ তম স্বাধীনতা দিবস: গুগল ডুডলে লাল-সবুজ জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট: অভিবাদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে টোল আদায়ের পথে ইরান: নতুন আইনের প্রস্তুতি গরিমা ও গৌরবের ৫৫ বছর: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত

নবম ওয়েজবোর্ড ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নে কাজ করছে সরকার

Coder Boss
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১২৮ Time View

অনলাইন ডেস্ক ॥
ঢাকা: সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড কার্যকর করা, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং তাঁদের চাকরিচ্যুতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সরকার কাজ করছে। সম্প্রতি তথ্য ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এসব কথা জানান।

রবিবার (৩ আগস্ট) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক-পরিবার ও আহত সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকদের কল্যাণে সরকার সবসময় সচেষ্ট। নবম ওয়েজবোর্ড দ্রুত কার্যকর করতে এবং একটি যুগোপযোগী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উপদেষ্টা আরও বলেন, “সাংবাদিকদের চাইলেই যখন-তখন চাকরিচ্যুত করা রোধ করতে আমরা একটি কার্যকর উপায় খুঁজছি। যেসব গণমাধ্যম প্রতিষ্ঠান সাংবাদিকদের নিয়মিত বেতন দেয় না, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

এছাড়াও সাংবাদিকদের প্রতিষ্ঠানগুলোতে মালিকানা বা অন্য কোনো অংশীদারত্ব সুবিধা দেওয়ার বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102