বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

সাবেক আইজিপি মামুন মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে

Coder Boss
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৯৮ Time View

অনলাইন ডেস্ক ॥
জুলাই ও আগস্টের ঘটনাবলিতে সংঘটিত হত্যাযজ্ঞের অভিযোগে হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে রবিবার (৩ আগস্ট) সকালে তাকে ট্রাইব্যুনালে আনা হয়।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে প্রথমে চিফ প্রসিকিউটর সূচনা বক্তব্য দেবেন। প্রসিকিউশন সূত্র জানিয়েছে, এই বক্তব্য বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এরপর শুরু হবে সাক্ষ্যগ্রহণ পর্ব।

উল্লেখ্য, এই মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও আসামি করা হয়েছিল। তবে বর্তমানে তিনি রাজসাক্ষী হিসেবে বিবেচিত হচ্ছেন।

গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দেন। তাদের বিরুদ্ধে জুলাই-আগস্টের আন্দোলনে ১,৪০০ জন ছাত্র-জনতাকে হত্যা, হত্যার উসকানি, প্ররোচনা এবং নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102