বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা গ্রেপ্তার: সালথায় চাঞ্চল্য

Coder Boss
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৭৫ Time View

মোঃ মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি ॥
ফরিদপুরের সালথা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন আলমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) ভোররাতে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত শাহীন একই গ্রামের মোঃ হায়দার মোল্যার ছেলে। পুলিশ জানিয়েছে, শাহীন নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে সক্রিয় ছিলেন।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, শাহীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্তের পর বিস্তারিত জানানো হবে। এই গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102