রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

তৃতীয় লিঙ্গের চাঁদাবাজিতে অতিষ্ঠ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যাত্রীরা

Coder Boss
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১১৯ Time View

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি ॥
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী যাত্রীরা প্রতিনিয়ত তৃতীয় লিঙ্গের কিছু মানুষের চাঁদাবাজির শিকার হচ্ছেন। চলন্ত বাসে উঠে তারা জোর করে যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করছে। টাকা দিতে না চাইলে যাত্রীদের সাথে দুর্ব্যবহার, অশালীন গালিগালাজ এমনকি শারীরিকভাবে হেনস্তা করার মতো ঘটনাও ঘটছে। এতে যাত্রীরা চরম হয়রানির শিকার হচ্ছেন।

একাধিক যাত্রী জানিয়েছেন, এই মহাসড়কে চলাচলকারী বাসগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তৃতীয় লিঙ্গের এই চক্রটি সক্রিয় থাকে। তারা জোরপূর্বক টাকা আদায় করে। কেউ টাকা দিতে না পারলে চিৎকার, গালাগালি এবং স্পর্শকাতর স্থানে হাত দিয়ে সম্মানহানি করার চেষ্টা করে। সম্মান বাঁচাতে বাধ্য হয়েই যাত্রীরা টাকা দেন। এই চাঁদাবাজি থেকে মুক্তি পেতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

তৃতীয় লিঙ্গের চাঁদাবাজ চক্রের একজন সদস্য জানিয়েছেন যে তারা ‘কালু’ নামের এক সর্দারের নির্দেশে এই কাজ করেন। তাদের দাবি, এটি তাদের পেশা। এমনকি বাসের চালক ও হেলপাররাও এই চাঁদাবাজদের ভয়ে থাকেন এবং নিরাপত্তাহীনতায় ভোগেন।

এ বিষয়ে জিএমপির ডিসি রবিউল হাসান বলেন, তৃতীয় লিঙ্গ হোক বা অন্য যেকোনো ব্যক্তি, চাঁদাবাজি করার অধিকার কারও নেই। এটি একটি ফৌজদারি অপরাধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102