রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

শিক্ষায় সালথার জয়যাত্রা: কৃতি শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৪৫ Time View

মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি ॥
ফরিদপুরের সালথায় ২০২২-২৩ সালের সেরা শিক্ষার্থী এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সনদ প্রদান করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি’ এর উদ্যোগে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী। ফরিদপুর জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এসইডিপি, পিসিইউ-এর গবেষণা কর্মকর্তা ও সহযোগী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন এবং নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকীর সঞ্চালনায় অনুষ্ঠানে ২০২২-২৩ সালের এসএসসি পরীক্ষায় ৩১ জন সেরা শিক্ষার্থীকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১১ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এই আয়োজনে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয় এবং শিক্ষার মান উন্নয়নে ধারাবাহিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102