রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‍্যাবের জালে

Coder Boss
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৯৯ Time View

মো: সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুর, দীর্ঘদিনের পলাতক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি অশান্ত তালুকদারকে (৩৬) অবশেষে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। গতকাল রবিবার (২৭ জুলাই, ২০২৫) দিবাগত রাত আনুমানিক ১২টা ০৫ মিনিটে ফরিদপুর র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় র‍্যাব-১০ জানতে পারে যে, ফরিদপুর জেলার মধুখালী থানার জি.আর. মামলা নং- ৩২৩/১৭ (ধারা- ১৯(১) এর ৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০) এর সাজাপ্রাপ্ত পলাতক আসামি অশান্ত তালুকদার আত্মগোপন করে আছেন। এই তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত অশান্ত তালুকদার ফরিদপুর জেলার মধুখালী থানার বেলেশ্বর গ্রামের লব হাওলাদারের ছেলে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102