সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা: সুরক্ষিত বাংকারে প্রাণ হারালেন আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক শ্রীপুরে দুই সাংবাদিক সংগঠনের যৌথ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান-হিজবুল্লাহ-হুথির ত্রিমুখী সাঁড়াশি আক্রমণে কোণঠাসা ইসরায়েল: দিশেহারা নেতানিয়াহু ইসরায়েলের সাথে সখ্য না কি ‘বিশ্বাসঘাতকতা’: কেন ইরানের নিশানায় সংযুক্ত আরব আমিরাত? রমজানে নামাজের গুরুত্ব নিয়ে প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকীর অনলাইন আলোচনা সভা আজ জুলাই বিপ্লবের রক্তস্নাত জমিনে ‘হাসিনা টু হাসিনা’ সমীকরণ: গদি রাজনীতিতে কি ফিরছে পুরনো ভূত? বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান

আইকনিক মসজিদ নির্মাণে সৌদি আরবের ২৪৪ কোটি টাকা অনুদান: সম্পর্ক সুদৃঢ় করার অঙ্গীকার

Coder Boss
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৫৯ Time View

অনলাইন ডেস্ক ॥
বাংলাদেশের আটটি ‘আইকনিক মসজিদ’ নির্মাণ প্রকল্পে সৌদি সরকার রাজকীয় অনুদান হিসেবে ২৪৪ কোটি টাকা দেবে। ২৭ জুলাই সচিবালয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ’র সাক্ষাৎকালে এ তথ্য জানানো হয়।

ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন জানান, সৌদি অর্থায়নে আইকনিক মসজিদ নির্মাণ কাজ দ্রুত শুরু হবে। ইতিমধ্যে কয়েকটি বিভাগ থেকে জমি প্রস্তাব পাওয়া গেছে এবং বাকি প্রস্তাবগুলোর জন্য সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

তিনি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যেকার নিবিড় ও বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, প্রায় ৩২ লাখ বাংলাদেশি সৌদি আরবে কর্মরত থেকে দেশের রেমিট্যান্স প্রবাহে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং সৌদি আরবের ভিশন-২০৩০ বাস্তবায়নেও তারা ভূমিকা রাখছেন। উপদেষ্টা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

এ বছর সুন্দর ও সাবলীল হজ ব্যবস্থাপনার জন্য ধর্ম উপদেষ্টা সৌদি সরকার এবং সেদেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি আগামী বছরের হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে মিনা, আরাফা ও মুজদালিফায় ওয়াশরুমের সংখ্যা বৃদ্ধি, নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহ এবং মিনার তাঁবুতে বিছানার আকার বাড়ানোর বিষয়ে সৌদি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। রাষ্ট্রদূত এসব প্রস্তাব তার দেশের সরকার এবং হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে অবহিত করার আশ্বাস দেন।

এছাড়াও, রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নে সৌদি সরকারের সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। সাক্ষাৎকালে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও মজবুত ও সুসংহত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। হজযাত্রীদের লাগেজ পরিবহনে আরএফআইডি ট্যাগ সংযোজন এবং ঢাকায় একটি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপনসহ উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।

এ সময় ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক এবং হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মো. মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102