সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা: সুরক্ষিত বাংকারে প্রাণ হারালেন আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক শ্রীপুরে দুই সাংবাদিক সংগঠনের যৌথ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান-হিজবুল্লাহ-হুথির ত্রিমুখী সাঁড়াশি আক্রমণে কোণঠাসা ইসরায়েল: দিশেহারা নেতানিয়াহু ইসরায়েলের সাথে সখ্য না কি ‘বিশ্বাসঘাতকতা’: কেন ইরানের নিশানায় সংযুক্ত আরব আমিরাত? রমজানে নামাজের গুরুত্ব নিয়ে প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকীর অনলাইন আলোচনা সভা আজ জুলাই বিপ্লবের রক্তস্নাত জমিনে ‘হাসিনা টু হাসিনা’ সমীকরণ: গদি রাজনীতিতে কি ফিরছে পুরনো ভূত? বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান

এনসিপি’র ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে শোকের ছায়া: চাঁদপুর ও কুমিল্লায় কালো পতাকা মিছিল

Coder Boss
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৩৯ Time View

অনলাই ডেস্ক ॥
ঢাকা, ২৩ জুলাই: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের চলমান ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবার চাঁদপুর ও কুমিল্লা জেলায় পদযাত্রা করবে। তবে এবারের পদযাত্রাটি শোকের আবহে অনুষ্ঠিত হবে। সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দলটির নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে এবং কালো পতাকা নিয়ে শোক মিছিল করবেন।

মঙ্গলবার (২৩ জুলাই) দিবাগত মধ্যরাতে এনসিপি’র যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের স্মরণে শোক প্রকাশের জন্য নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা নিয়ে শোক মিছিল করার নির্দেশ দিয়েছেন। এই পদযাত্রার মাধ্যমে এনসিপি একদিকে যেমন দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে, তেমনি অন্যদিকে সাম্প্রতিক দুর্ঘটনার শিকার মানুষদের প্রতি সংহতি ও সমবেদনা জ্ঞাপন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102