রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
‘বাংলাদেশ টাইমস’ অফিস ঘেরাও: সাংবাদিকদের সেনা ক্যাম্পে নেওয়ার অভিযোগ জিয়াউর রহমানের ভুলের পুনরাবৃত্তি করছেন তারেক রহমান: আসিফ মাহমুদ থাইল্যান্ডে আজ সাধারণ নির্বাচন ও সংবিধান নিয়ে গণভোট আজ থেকে হজের ভিসা শুরু: ২০ মার্চের মধ্যে আবেদনের নির্দেশনা নির্বাচনী প্রস্তুতিতে সন্তোষ প্রধান উপদেষ্টার: ‘আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল’ মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের

দুর্নীতি দমন কমিশনে নতুন সচিব খালেদ রহীমের যোগদান

Coder Boss
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৭৯ Time View

অনলাইন ডেস্ক ॥
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ খালেদ রহীম। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের একজন কর্মকর্তা। রবিবার (২০ জুলাই) সকালে দুদকের প্রধান কার্যালয়ে তিনি তাঁর নতুন দায়িত্ব গ্রহণ করেন।

গত ১৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মোহাম্মদ খালেদ রহীমকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব পদ থেকে পদোন্নতি দিয়ে দুদকের সচিব হিসেবে পদায়ন করা হয়।

চাকরি জীবনের শুরুতে তিনি নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। এরপর মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি জীবন বীমা কর্পোরেশন, বিসিএস প্রশাসন একাডেমি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগের মতো বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102