বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ধামরাই থেকে সদরঘাট: স্বজন পরিবহনের নতুন বাস সার্ভিস চালু

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৩২ Time View

ধামরাই, ঢাকা (বিশেষ প্রতিনিধি)॥
ধামরাইয়ের জনসাধারণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে শুক্রবার (১৮ জুলাই) নতুন পরিবহন সেবা ‘স্বজন পরিবহন’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই বাস সার্ভিসের শুভ উদ্বোধন করেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।

এই নতুন বাস সার্ভিসটি কালামপুর থেকে যাত্রা শুরু করে সাভার, গুলিস্তান হয়ে রাজধানীর সদরঘাট পর্যন্ত চলবে। এর ফলে ধামরাই ও এর আশপাশের এলাকার যাত্রীরা সরাসরি ঢাকার প্রাণকেন্দ্র সদরঘাট পর্যন্ত নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।

স্বজন পরিবহনের পরিচালক হিসেবে রয়েছেন রুহুল আমিন, আলম হোসেন, সেলিম হোসেন মুন্না এবং ফরহাদ হোসেন রিমন। ধামরাই থেকে এই পরিবহন সেবার সার্বিক পরিচালনার দায়িত্বে থাকবেন ফরহাদ হোসেন রিমন।

তিনি জানান, যাত্রীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সময়মতো এবং নিরাপদভাবে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোই তাদের প্রধান লক্ষ্য। স্বজন পরিবহন কর্তৃপক্ষ আশা করছে, এই নতুন সেবা ধামরাইবাসীর যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102