শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
ঈদ ফুরালেও স্বস্তি ফেরেনি বাজারে: চড়া দামে হাঁসফাঁস ক্রেতার লোহাগড়ায় নিখোঁজের তিনদিন পর মধুমতী নদীতে ভেসে উঠল তাসমিয়ার লাশ কঠিন হচ্ছে পাবলিক পরীক্ষা: নকল ও প্রশ্নফাঁস রোধে কঠোর মন্ত্রণালয় তিন ইস্যুতে উত্তপ্ত সংসদ: সমঝোতা নাকি রাজপথের সংঘাত? ডামুড্যায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে জখম ৬, বসতঘরে অগ্নিসংযোগ হরমুজে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ইরান দেশজুড়ে ৬৫১ শীর্ষ চাঁদাবাজের তালিকা: অর্ধেকই রাজনৈতিক কর্মী শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত অপরাধীর কোনো দল নেই, এদের ব্যাপারে কঠোর হোন: খন্দকার আবু আশফাক

গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ: পুলিশের মামলায় ৭৫ জন নামীয়, ৪০০ অজ্ঞাত আসামি

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৯৭ Time View

গোপালগঞ্জ প্রতিনিধি॥
১৮ জুলাই ২০২৫: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ও গাড়িবহরে হামলার ঘটনায় পুলিশ ৭৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এনসিপি’র সমাবেশকে ঘিরে হামলা, সংঘর্ষ এবং প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করলেও, প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য তা শিথিল করা হয়েছে।

কারফিউ শিথিলের কারণে বর্তমানে জেলায় অনেকটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল কার্যক্রম চোখে পড়ার মতো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102