বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

গোপালগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, সারা দেশে বহাল

Coder Boss
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১০৪ Time View

শিক্ষা ডেস্ক ॥
গোপালগঞ্জ জেলায় কারফিউ জারির কারণে আগামীকাল (বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫) সকালের এইচএসসি, আলিম এবং সকল কারিগরি ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য জেলায় পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

ঢাকা শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীন গোপালগঞ্জ জেলায় আগামীকাল সকালে অনুষ্ঠেয় এইচএসসি’র ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

অন্যদিকে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৭ জুলাই গোপালগঞ্জ জেলায় অনুষ্ঠেয় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-ট্যুরিজম এন্ড হসপিটালিটি, ডিপ্লোমা ইন টেক্সটাইল, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএমটি) সহ সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত এসব পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নুরুল হক জানিয়েছেন, গোপালগঞ্জ জেলা ছাড়া সারা দেশের মাদ্রাসার আলিম পরীক্ষা চলমান থাকবে।

উল্লেখ্য, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে জেলাটিতে কারফিউ জারি করা হয়েছে। এই কারফিউ আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102