বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

সাভারে নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজট ও দুর্ভোগ: সংস্কারে উদাসীন সওজ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৯৯ Time View

সাভার (ঢাকা) প্রতিনিধি॥
টানা বৃষ্টিতে সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ তৈরি হওয়ায় এবং সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ায় পরিবহন চালক, যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিনকার এই বেহাল দশার কারণে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে, যার ফলে তৈরি হচ্ছে তীব্র যানজট।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কে দীর্ঘ সময় ধরে যানজট লেগে থাকছে। এতে করে দূরপাল্লার যাত্রী ও সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। অভিযোগ উঠেছে, স্থানীয়দের এই দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, বিশেষ করে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কোনো কার্যকর উদ্যোগ নেই। সড়কের খানাখন্দ মেরামতের কাজও কার্যত বন্ধ রয়েছে।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওয়ানের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, “বর্তমান পরিস্থিতিতে ট্রাফিক পুলিশকে যান চলাচল স্বাভাবিক রাখতে হিমশিম খেতে হচ্ছে।”

স্থানীয় বাসিন্দারা এই সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুততম সময়ের মধ্যে সড়ক সংস্কার করে জনদুর্ভোগ কমানোর জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102