রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
‘বাংলাদেশ টাইমস’ অফিস ঘেরাও: সাংবাদিকদের সেনা ক্যাম্পে নেওয়ার অভিযোগ জিয়াউর রহমানের ভুলের পুনরাবৃত্তি করছেন তারেক রহমান: আসিফ মাহমুদ থাইল্যান্ডে আজ সাধারণ নির্বাচন ও সংবিধান নিয়ে গণভোট আজ থেকে হজের ভিসা শুরু: ২০ মার্চের মধ্যে আবেদনের নির্দেশনা নির্বাচনী প্রস্তুতিতে সন্তোষ প্রধান উপদেষ্টার: ‘আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল’ মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের

রক্তক্ষয়ী আন্দোলনের পর কোটা পুনর্বহাল: ঢাবি অধ্যাপকের প্রশ্ন, “এটা কি বাটপারি নয়?”

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৭৯ Time View

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি॥
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে কোটা ব্যবস্থা পুনর্বহালের তীব্র সমালোচনা করেছেন। তার মতে, কোটার বিরুদ্ধে রক্তক্ষয়ী আন্দোলনের পর যদি আবার এই ব্যবস্থা চালু করা হয়, তবে তা হবে এক ধরনের ‘বাটপারি’। সোমবার (১৪ জুলাই) তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে তিনি সরাসরি এই প্রশ্ন তোলেন: “কোটার বিরুদ্ধে আন্দোলন করে এখন আবার কোটা চালু করা কি বাটপারি নয়?”

অধ্যাপক মামুন তার লেখায় আরও উল্লেখ করেন যে, “জুলাই গণঅভ্যুত্থান, কোটা, জাতীয় সংস্কারক, ‘জাতীয় বীর’, দেশের ৬৪টা জেলায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’- এসব কিছুকে এখন পণ্যে রূপান্তরিত করার প্রবণতা দেখা যাচ্ছে।” তিনি মনে করেন, অভ্যুত্থানের পেছনের মূল্যবোধের চেয়ে এখন ব্যক্তিগত স্বার্থ বড় হয়ে উঠছে।

তিনি প্রশ্ন তোলেন, “যা করা দরকার, যা করলে দেশের ও দেশের মানুষের মঙ্গল হয়- সেদিকে কারও নজর নেই। তাহলে আগের শাসকের সঙ্গে পার্থক্য কোথায়? জুলাই অভ্যুত্থানে মানুষ কি কোনো দলের স্বার্থে নেমেছিল, নাকি ব্যক্তিগত সুবিধার জন্য? তাহলে এখন কেন সবাই ‘পয়েন্ট স্কোরিং’ খেলায় মেতে উঠেছে?”

ড. মামুনের বিশ্লেষণ অনুযায়ী, একদিকে কোটাবিরোধী আন্দোলন এবং অন্যদিকে একই দাবিদারদের কোটা পুনর্বহালের পক্ষে অবস্থান নেওয়া—এই দ্বৈত মানসিকতা জাতিকে বিভ্রান্ত করছে। তিনি মনে করেন, ব্যক্তিস্বার্থ, রাজনৈতিক স্ট্যান্টবাজি কিংবা ‘বীর’ তকমা পাওয়ার প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসে সত্যিকার অর্থে সংস্কার ও জনকল্যাণের রাজনীতি এখন সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102