রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

সারাদেশে চাঁদাবাজি ও হত্যার প্রতিবাদে মশাল মিছিল, প্রতিরোধের আহ্বান

Coder Boss
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১০৬ Time View

জয়পুরহাট প্রতিনিধি ॥
পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দেশজুড়ে চাঁদাবাজির ঘটনার বিরুদ্ধে জয়পুরহাটে এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাত ১১টার দিকে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ জয়পুরহাট জেলা শাখা এই মশাল মিছিলের আয়োজন করে।

শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক হাসিবুল ইসলাম সানজিদ, ‘দ্যা রেড জুলাই’-এর আহ্বায়ক নিয়ামুর রহমান নিবিড়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফাহিম ফয়সাল রাফি এবং যুগ্ম সদস্য সচিব মুকিদুর রহমান শাফিসহ অন্যান্য ছাত্রনেতা ও কর্মী।

এ সময় ছাত্রনেতারা অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা সারাদেশে নৈরাজ্য ও চাঁদাবাজি চালাচ্ছে। এসবের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে লোমহর্ষক ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলা শাখার নেতৃবৃন্দরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল বের করে শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে এসে শেষ করেন।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক হাসিবুল ইসলাম সানজিদ, দ্যা রেড জুলাইয়ের আহবায়ক নিয়ামুর রহমান নিবিড়,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফাহিম ফয়সাল রাফি, যুগ্ম সদস্য সচিব মুকিদুর রহমান শাফিসহ অন্যান্য ছাত্ররা।

এ সময় একটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা সারাদেশে যে নৈরাজ্য ও চাঁদাবাজি করছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধের আহ্বান জানান ছাত্র নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102