বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল, পাসের হার ও জিপিএ-৫ কমেছে আশঙ্কাজনকভাবে

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১০৫ Time View

নিজস্ব প্রতিবেদক॥
প্রকাশিত হলো এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এবারে পরীক্ষায় এক উদ্বেগজনক চিত্র সামনে এসেছে: দেশের ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। অর্থাৎ, এসব প্রতিষ্ঠানে শতভাগ ফেলের ঘটনা ঘটেছে। গত বছর এই সংখ্যা ছিল মাত্র ৫১টি, যা এবার দ্বিগুণেরও বেশি বেড়েছে।

আজ, বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারছেন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর (২০২৪ সাল) গড় পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। সেই হিসাবে পাসের হার এবার উল্লেখযোগ্যভাবে কমেছে।

পাসের হারে এবারও ছাত্রীরা এগিয়ে রয়েছেন। ছাত্রীদের পাসের হার ৭১.০৩ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬৫.৮৮ শতাংশ। এ নিয়ে টানা ১০ বছর এসএসসি পরীক্ষায় পাসের হারে ছাত্রীরা এগিয়ে থাকলেন।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর (২০২৪ সাল) জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। সে হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও ব্যাপক হারে কমেছে।

এবারের এসএসসি পরীক্ষায় মোট ৩০ হাজার ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছিল। এর মধ্যে ৯৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে বলা হয়েছে। পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি নির্ধারিত শর্ট কোড ১৬২২২-তে এসএমএস পাঠিয়ে ফলাফল জানতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয় বা কোনো পত্রিকায় সরাসরি ফলাফল পাওয়া যাবে না।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে শেষ হয়েছিল। সব মিলিয়ে প্রায় ১৯ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102