রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

ফরিদপুরে রাজন হত্যা: কুখ্যাত সন্ত্রাসী মিলনসহ ৫ জনের যাবজ্জীবন

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৮১ Time View

নিজস্ব প্রতিবেদক॥
ফরিদপুরের মধুখালীতে চাঞ্চল্যকর শাহ মো. রাজন (২৮) হত্যা মামলায় কুখ্যাত সন্ত্রাসী এবং একাধিক হত্যা মামলার আসামি মির্জা মাজহারুল ইসলাম মিলনসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও, অন্য একটি ধারায় তাদের সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ, ২য় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের জেলহাজতে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন মধুখালী উপজেলার মো. আরমান হোসেন, মির্জা মাজহারুল ইসলাম মিলন, মো. মামুন শেখ, মো. আছাদ শেখ (পলাতক) ও মো. ইলিয়াছ মৃধা। আসামিদের মধ্যে মো. আছাদ শেখ পলাতক থাকায় আদালতে উপস্থিত ছিলেন না।

ঘটনার বিবরণ:
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৭ মার্চ বিকেলে শাহ মো. রাজন মধুখালীর নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। ওইদিন বিকেলে আসামিরা তার ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি মধুমতি নদীতে ফেলে দেয়। এরপর কুড়ানিয়ার চর এলাকার সিদ্দিক মাস্টারের বাগানে নিয়ে কুখ্যাত সন্ত্রাসী মির্জা মাজহারুল ইসলাম মিলনের নির্দেশে আছাদ মোল্যা ও মামুন শেখসহ অজ্ঞাত ৫-৬ জন ধারালো অস্ত্র দিয়ে রাজনকে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর মরদেহ ওই বাগানের ভেতরের পুকুরের পূর্ব পাড়ের চালায় মাটির নিচে চাপা দেওয়া হয়।

তদন্ত ও রায়:
আসামি আরমানকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তির ভিত্তিতে ২০১৪ সালের ২ এপ্রিল সকালে থানা পুলিশ তার দেখানো মতে ঘটনাস্থল থেকে রাজনের মরদেহ উত্তোলন করে। পরদিন ৩ এপ্রিল রাজনের মা জোসনা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. রকিবুল ইসলাম বিশ্বাস জানান, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে শাহ মো. রাজন হত্যায় জড়িত পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

পরিবারের প্রতিক্রিয়া:
এদিকে, রাজনের পরিবার আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছে। রাজনের স্বজনরা দাবি করেছেন, তারা মির্জা মিলনসহ সকল দোষীর ফাঁসি চান এবং উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে ফাঁসির জন্য আবেদন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102