বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও পরিবারের ৫৭৬ কোটি টাকা অবরুদ্ধ

Coder Boss
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৯৭ Time View

বিশেষ প্রতিবেদক॥
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্টদের ২৬টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। এই অ্যাকাউন্টগুলোতে শেয়ার হিসেবে মোট ৫৭৬ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৭৩০ টাকা রয়েছে।

বুধবার (৯ জুলাই), দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান এদিন এসব বিও অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার এবং স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য দুদক, সিআইডি এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাত সদস্যের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা গেছে যে, অভিযোগ সংশ্লিষ্ট সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো তাদের বিও হিসাব নগদায়নসহ অর্থ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তরের চেষ্টা করছেন। যদি এসব বিও হিসাব নগদায়ন বা অর্থ অন্যত্র হস্তান্তর হয়ে যায়, তাহলে রাষ্ট্রের বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এ কারণেই বিও হিসাবগুলো নগদায়ন বা অর্থ উত্তোলন বন্ধ করতে এগুলো অবরুদ্ধ করা জরুরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102