রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
নির্বাচনী প্রস্তুতিতে সন্তোষ প্রধান উপদেষ্টার: ‘আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল’ মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি

আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও থাকতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৭৫ Time View

অনলাইন ডেস্ক॥
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার (৮ জুলাই) বাংলা একাডেমিতে আয়োজিত ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে দেশের গণতন্ত্র ও বাকস্বাধীনতা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি এবং দ্য বাংলাদেশ ডায়ালগ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “অনেকে মনে করেন দেশে কিছু হবে না, কিন্তু আমি অত্যন্ত আশাবাদী। অনেক কিছু হবে এবং বাংলাদেশ অবশ্যই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।” তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, গণতন্ত্রের জন্য মতের ভিন্নতা এবং তর্ক-বিতর্ক থাকা জরুরি। তিনি বলেন, “আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে। এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি।”

বিএনপি মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার ইতিহাস নিয়ে আক্ষেপ প্রকাশ করে বলেন, “দুর্ভাগ্য যে বাংলাদেশে গণতন্ত্রের চর্চা হয়নি। পাকিস্তান আমল থেকেই এখানে গণতন্ত্রের চর্চা সেভাবে হয়নি। খুব স্বল্প সময় ধরে কিছুটা চর্চা হলেও, পরবর্তীতে আমরা সেই চর্চা থেকে দূরে সরে গেছি।”

তরুণদের রাজনীতিতে আগ্রহের অভাব প্রসঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করেন। মির্জা ফখরুল জানান, “বাংলাদেশের তরুণরা মাত্র ১.৮৭ শতাংশ রাজনীতিতে আগ্রহী—এমন একটি জরিপ দেখে সকালে মন খারাপ হয়ে গিয়েছিল।” তবে তিনি এই অনুষ্ঠানে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “এখানে এসে আমাদের আশা বেড়েছে। আমাদের তরুণরা আরও বেশি যোগ্য। তারা দেশ গঠনে বেশি ভূমিকা রাখতে পারবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102