বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

গত ২৪ ঘণ্টায় দেশে ২২৪ নমুনায় ৩ জনের করোনা শনাক্ত

Coder Boss
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১০২ Time View

স্বাস্থ্য ডেস্ক॥
দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে গত একদিনে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, ফলে এ বছর মোট মৃত্যুর সংখ্যা ২৪ অপরিবর্তিত রয়েছে।

রোববার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে শনাক্তের হার ছিল ১ দশমিক ৩৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর, ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। এরপর ২০২২ সাল থেকে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে থাকে এবং একপর্যায়ে তা শূন্যে নেমে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102