বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

সুষ্ঠু নির্বাচনের দাবিতে জামায়াত আমিরের হুঁশিয়ারি: ‘জনগণই আপনাদের সামলে দেবে’

Coder Boss
  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২০৫ Time View

কুমিল্লা প্রতিনিধি॥
কুমিল্লা, ৫ জুলাই: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অতীতের স্বৈরাচারবিরোধী আন্দোলনের রক্তের সঙ্গে কেউ বেইমানি করলে জনগণই তাদের সামলে দেবে। তিনি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন এবং অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন।

শনিবার (৫ জুলাই) সকালে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এবং এর আগে আলেখারচর এলাকায় পৃথক পথসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, “যে রক্তের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে, সেই রক্তের সঙ্গে কাউকে বেইমানি করতে দেব না। তাদের রক্তের মূল্য আমরা পরিশোধ করতে চাই। আমরা চাই না জাতিকে বার বার এমন আত্মত্যাগ দিতে হোক। আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার ওপরই এর সবটা নির্ভর করবে।”

তিনি সাম্প্রতিক সময়ে রাজনীতির নামে বিভিন্ন স্থানে চলমান ‘অপকর্ম ও লুটপাট’-এর তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট দলগুলোকে সতর্ক করেছেন। তিনি বলেন, “সাবধান হোন, নিজেদের সামলান। নাহলে জনগণই আপনাদের সামলে দেবে ইনশাআল্লাহ। আপনারা আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হোন।”

জামায়াত আমির আরও বলেন, “আমরা ১৪, ১৮ বা ২৪ মার্কা নির্বাচন চাই না। দীর্ঘদিনের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন। যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা, মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে। আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব। এক্ষেত্রে এ জাতি কাউকে কোনো ছাড় দেয়নি, আমরাও দেব না।”

তিনি ছাত্র, যুবক ও শ্রমিকদের অতীতের মতো অধিকার আদায়ের জন্য বুক চিতিয়ে লড়াই করার আহ্বান জানান। তিনি বলেন, “কিশোর, তরুণ, যুবকদের জন্য এমন দেশ রেখে যেতে চাই যেখানে তারা শান্তিতে নিশ্বাস নিতে পারে।”

পদুয়ার বাজারের পথসভায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মহানগরীর সেক্রেটারি মাহবুবর রহমানের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমির মোহাম্মদ শাজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. মাহফুজুর রহমান, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102