বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

দেরির পর পরীক্ষা দিতে পারলেন আনিসা: মা চাইলেন দোয়া

Coder Boss
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১২০ Time View

অনলাইন ডেস্ক॥
মায়ের অসুস্থতার কারণে এইচএসসি পরীক্ষার প্রথম দিন কেন্দ্রে দেরিতে পৌঁছে পরীক্ষায় অংশ নিতে পারেননি আনিসা। সেই আনিসা আজ, রবিবার (২৯ জুন) বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় অংশ নিয়েছেন। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এই শিক্ষার্থী মিরপুরের সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় অংশ নেন।

আনিসার মা সংবাদমাধ্যমকে জানান, “আজকে আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। আপনারাসহ বাংলাদেশের সবাই আমার মেয়ের জন্য দোয়া করেন যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে।”

সরকারি বাঙলা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. হাফিজুর রহমান জানিয়েছেন, আনিসা পরীক্ষা শুরুর প্রায় ৫০ মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করেন। বাঙলা কলেজের অধ্যাপক কামরুল হাসানও নিশ্চিত করেছেন যে আনিসার পরীক্ষা দিতে কোনো সমস্যা হয়নি।

গত ২৬ জুন এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল। প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা ছিল আনিসার। কিন্তু মায়ের অসুস্থতার কারণে কেন্দ্রে পৌঁছাতে প্রায় দেড় ঘণ্টা দেরি হয় তার। ফলে তাকে হলে প্রবেশ করতে দেওয়া হয়নি। কেন্দ্রের সামনে আনিসার কান্নাকাটির দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হলে তাকে মানবিক বিবেচনায় পরীক্ষায় অংশ নেওয়ার দাবি ওঠে। এরপর শিক্ষা মন্ত্রণালয় তার বিষয়ে মানবিক সিদ্ধান্ত নেবে বলে জানায়।

শনিবার ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান নিশ্চিত করেন যে আনিসা রবিবার থেকে পরীক্ষায় অংশ নেবেন। প্রথম যে পরীক্ষাটি আনিসা দিতে পারেননি, সেটির মূল্যায়ন প্রসঙ্গে অধ্যক্ষ বলেন, শিক্ষা মন্ত্রণালয় এবং বোর্ড বিষয়টি মানবিকভাবে দেখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102